বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পুতিন জি-২০ সম্মেলনে অংশ নিলে যোগ দেবে না ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ইন্দোনেশিয়ায় হতে যাওয়া আগামী গ্রুপ অব টোয়েনটি (জি-২০) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ্রগ্রহণ করলে তিনি যোগ দিবেন না।বৃহস্পতিবার কিয়েভে গ্রিক প্রেসিডেন্ট ক্যাতেরিনা শাকেল্লারোপাউলোর সাথে বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো নভেম্ববরের ১৫-১৬ তারিখের জি-২০ সম্মেলনে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, “আমার ব্যক্তিগত এবং ইউক্রেনের অবস্থা এই যে, যদি রাশিয়া ফেডারেশনের নেতা এতে অংশগ্রহণ করে তবে ইউক্রেন তাতে অংশ নিবে না। কি হতে যাচ্ছে তা নিয়ে আমরা সামনের দিকে লক্ষ্য রাখছি।” যদি পুতিন না বলে, তবেই তিনি এতে উপস্থিত থাকবেন বলে জানান।

বৃহস্পতাবার ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, তিনি উইদোদোর সাথে জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানির চুক্তি নিয়েও আলোচনা করেছেন।

ইউক্রেনের উপর ১৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করে। চলমান ৯ মাসের যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ধ্বংস হয়েছে শহরের পর শহর। মস্কো এটাকে বিশেষ সামরিক অভিযান বলে ব্যাখ্যা করছে।
সূত্র : ডেইলি সাবাহ

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit