বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সেই যুবককে বীর আখ্যায়িত করলেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) প্রধান ইমরান খান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।ইমরান খানকে বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর তিরিশের যুবক ইবতিসাম।

এ ঘটনায় সাবেক স্বামী ইমরান খানের প্রাণ বাঁচানো সেই যুবক ইবতিসামকে বীর বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ ধনকুবেরের মেয়ে জেমিমা গোল্ড স্মিথ।খবর জিওটিভির।

ইমরান খান বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি আছেন। ২০০৪ সালে ইমরান খানের সঙ্গে জেমিমার ছাড়াছাড়ি হয়।

কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেলেও সবসময় জেমিমার দুই ছেলের খোঁজখবর নিতেন ইমরান খান।

এক টুইটবার্তায় জেমিমা ইবতিসামের ভূয়সী প্রশংসা করে বলেন, ইমরান খানের ছেলেরা আপনার বীরোচিত পদক্ষেপের জন্য কুর্নিশ জানিয়েছে। কারণ আপনি তার বাবার জীবন বাঁচিয়েছেন।

এদিকে বীরের সংবর্ধনা পাওয়া ইবতিসাম গণমাধ্যমকে বলেছেন, আমার অনুশোচনা হচ্ছে— কারণ আরেকটু আগে টের পেলে গুলি চালানোর আগেই আমি হামলাকারীকে ধরে ফেলতে পারতাম।

ইমরানের ওপর যখন গুলি চালানো হচ্ছিল, তখন হামলাকারীর ঠিক পেছনেই ছিলেন ইবতিসাম।

ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ছয় রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত।

তবে তা লাগেনি। তার বদলে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

হামলা করার মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করা।

কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল-সাদা-নীল একটি টি-শার্ট।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit