সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শার্শা উপজেলার ঐতিহ্যবাহি বাগআঁচড়া বাজারের প্রবেশদার জনদূভোর্গের সৃষ্টি

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৩৬ Time View

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর) : যশোরের শার্শার ঐতিহ্যবাহি বাগআঁচড়া বাজারের প্রবেশদার সড়কটি পরিকল্পিত ভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিগত বৃটিশ উপনিবেশিক থেকে বাগআঁচড়া বাজারের প্রবেশ দারটি ঝিকগাছা উপজেলা ও শার্শা উপজেলার প্রায় ৫০টি গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কেনা বেচা থেকে শুরু করে উৎপাদিত সকল পণ্য ঐ রাস্তা দিয়েই বাজারে পৌছাত ।

এ ব্যাপারে রাস্তাটি স্থায়ী করনের জন্য স্থানীয় বাগআঁচড়া বাজার এলাকার প্রবীন হোমিও চিকিৎসক গোবিন্দ চন্দ্র দে এলাকা বাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শার্শার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে প্রকাশ করেছেন বাগআঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের পাশ দিয়ে পাকা সড়কের উপর দিয়ে যাতায়াত করে বৃহত্তর বাগআঁচড়া ও ঝিকরগাছার সাধারণ মানুষ। প্রায় ৩০০ শত বছরের এ সড়কটিকে স্থানীয় প্রশাসন পরিকল্পিত ভাবে সড়কটি প্রায় ৬ মাস পূর্বে বাউন্ডারী ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের বাজারে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় চরম ভাবে জনদূভোর্গের সৃষ্টি হয়েছ্।

এ পথটি বন্ধ করায় বাগআঁচড়া সবজি বাজার ও মাছ বাজারে প্রবেশ করতে হলে পাকা সড়কের উপর দিয়ে ঘুরে আসতে হয়। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন জনগণের সরকার বা সরকারে জন্য জনগন যদি কথাটি সঠিক হয় তাহলে জনগণের চলাচলের জন্য তিনশত বছরের ব্যবহৃত রাস্তাটি পরিকল্পিত ভাবে প্রাচীর তৈরী করে বন্ধ করা সঠিক হয়নি। তা ছাড়া ব্যক্তি মালিকানা সম্পত্তি হলে বন্ধ করা সঠিক ছিল। সড়কটির অতিত ইতিহাস থেকে জানা যায় বাগআঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের স্থানে একটি বৃহত্তর বটগাছ ছিল। বৃটিশ শাষিত সময়ে ঐ বটগাছের তলায় সাংস্কৃতির আনুষ্ঠান , বিভিন্ন খেলাধুলা, সহ মিটিং, আলোচনা সভা হতো। তখন থেকে ভুমী অফিস চত্তরটি উম্মুক্ত হয় এবং দেশ বিভাগের পর মালিকানা পরিবর্তন হলে ভূমি অফিসের গোড়া পত্তন হয়।

ভূমি অফিসের সরকারী সম্পত্তি জবরদখল হওয়ার আশংকায় সাধারণ জনগণের চলাচলের রাস্তা প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কালের বিবর্তনে তিনশ বছর পূর্বে সেই ছোট্ট বাজারটি এখন শার্শা উপজেলার বৃহত্তর বাজরে পরিণত হয়েছে। যশোর জেলার শার্শার ৫টি ইউনিয়ন ঝিকরগাছার ৬টি ইউনিয়ন,ও পার্শ্ববর্তি জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ এ পথ দিয়েই বাগআঁচড়া বাজারে প্রবেশ করে থাকে। তাছাড়া বাজার উন্নয়ন খাত থেকে প্রবেশ পথ দুটি প্রায় ২০ লক্ষ টাকার প্রকল্পে গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অফিস থেকে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য আরসিসি/ঢালাই রাস্তা নির্মাণ করে। স্থানীয়দের ও সাধারণ মানুষের দাবী জনগণের চলাচলের সার্থে প্রাচীর ভেঙ্গে রাস্তা ব্যবহার উপযোগি করে দেওয়ার দাবী জানান।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বলেন সাধারণ জনগণকে চলাচলের রাস্তাটি বন্ধ করা মানবাধিকার লংঘন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাষক মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেব। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ফারজানা ইসলাম এর কাছে জানতে চাএিল তিনি বলেন , বাগআঁচড়া ভুমি অফিস সংলগান রাস্তাটির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন যেহেতু রাস্তাটি বন্ধ করে আমার আগের অফিসার ভুমি অফিসের বাউন্ডারীতে প্রাচীর নির্মান করেছে। এ জন্য জনস্বার্থে রাস্তাটি দিয়ে চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারান চন্দ্র পাল বলেন বাগাআচড়া বাজারে রাস্থা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে নির্দ্দেশ দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit