শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সেতুর দুর্ঘটনাস্থল দেখে মোদি : কারণ উদঘাটনে সময় লাগবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের মরবি শহরে মাচ্ছু নদীতে ধসে পড়া শতাব্দী প্রাচীন সেতুটি মঙ্গলবার (১ অক্টোবর) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আহতদের দেখতে তিনি যান মরবির একটি হাসপাতালে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে সময় লাগবে।

সেতু ধসে প্রথমদিকে ১৪১ জনের মৃত্যুর কথা বলা হলেও এখন কর্তৃপক্ষ বলছে, নিশ্চিত মৃতের সংখ্যা ১৩৪। তবে এখনো উদ্ধার অভিযান শেষ হয়নি বলে জানিয়েছে পুলিশ। সেতু ধসে মৃত্যুর ঘটনায় নিম্ন পর্যায়ের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেতু সংস্কারের কাজ পাওয়া ওভেরার কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মরবির সেতুর বিষয়ে অভিযোগ উঠেছে, সংস্কারকাজ শেষের পর নির্ধারিত সময়ের আগেই তা খুলে দেওয়া হয়েছিল।  

সূত্র বলছে, সংস্কারের সময় ঝুলন্ত সেতুটির কয়েকটি পুরনো তার পরিবর্তন করা হয়নি।  দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সেতু ধসের ব্যাপারে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এ দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে সময় লাগবে। ’ঘটনাস্থল পরিদর্শনকালে উদ্ধারকাজে যুক্ত এনডিআরএফ এবং সেনাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন মোদি। এর পাশাপাশি মরবিকাণ্ড ও পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য গান্ধীনগরের রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।  

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা 

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit