শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

মনিরামপুর যুবদল নেতা আনিচের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টা,মনিরামপুর(যশোর)
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

স্টাফ রিপোর্টা,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে যুবদল নেতা শহীদ আনিচুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লাউড়ী গ্রামে আয়োজিত মৃত্যুবার্ষিকীতে শহীদ আনিচের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। বিভিন্ন কর্মসূচি পালন শেষে অনিন্দ্য ইসলাম অমিত নিহতের পরিবারকে সান্তনা দেন এবং খোঝখবর নেন। এ সময় প্রিয় নেতা অনিন্দ্য ইসলামকে কাছে পেয়ে নিহতের পরিবারবর্গ আবেগে আপ্লুত হয়ে পড়েন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, মনিরামপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস, কপিল উদ্দিন, মোতলেব হোসেন, অধ্যক্ষ রফিকুল বারী, থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সায়ফুল ইসলাম, বিল্লাল গাজী, হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য ২০১৬ সালের ১ নভেম্বর শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য প্রয়াত আনোয়ার হোসেন ছোট ছেলে থানা যুবদলের সদস্য আনিচুর রহমান পুলিশের হাতে গ্রেফতার হবার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit