শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নগরীতে মহানগর বিএনপি’র লিফলেট বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর) সকাল ১১টার সময় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার, ব্রম্ময়ীবাজার সহ প্রধান প্রধান বিপনি বিতানে গণসমাবেশ সফলের জন্য এই প্রচারনা করা হয়।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, সরকার দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছে। ছলচাতুরী করে এই সরকার দীর্ঘ ১৪বছর ধরে বিভিন্নভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এই দীর্ঘ সময়ে সরকার হামলা, মামলা, দমন,পীড়ন, গুম খুন করে মানুষের জীবন নাভিশ্বাস করে তুলছে। দেশের রিজার্ভ আজ শূণ্য, দ্রব্যমূল্য নাগালের বাইরে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে দেশে শিল্প কারখানাসহ বন্ধ হওয়ার উপক্রম, দেশ অন্ধকারে। এ সকল বিষয়ে শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে গুলি করে বিএনপি দলীয় নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সরকারের সকল অপকর্মের জবাব দিতে আগামী ২০শে নভেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠসহ প্রধান প্রধান সড়কে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ গণসমুদ্রে পরিনত হবে।

সিলেট মহানগর বিএনপি’র আনুষ্টানিক লিফলেট বিতরণ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, এড.হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মুর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক, নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit