বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

জয়পুরহাটে চুরি হওয়ার ৪ ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার, চোর আটক

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১২৯ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ৪ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ সাজু হোসেন নামে এক চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার সুগুনা ঢেকর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজু জয়পুরহাট সদর উপজেলার কড়ই গ্রামের এমদাদুল হকের ছেলে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অটোরিকশাটির চালক মিজানুর রহমান গত সোমবার দুপুরে জয়পুরহাট জেলা কারাগারের সামনের সড়কে অটোরিকশা রেখে তার আত্মীয়কে দেখতে কারাগারে যান। ফিরে এসে দেখেন তার অটোরিকশা চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, আটক সাজু চুরি করা অটোরিকশা নিয়ে যাওয়ার পথে সুগুনা ঢেকর মোড় এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ অটোরিকশা উদ্ধার করে তাকে আটক থানায় নিয়ে আসে। আটক সাজু সহ চোর চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতো বলেও জানান ওসি।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit