মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :“পাঠের অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চন্ডিগড় মানবকল্যানকামী অনাথালয়ে ষষ্ঠ থেকে কলেজ পড়ুয়া ৭০জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন ইউএনও রাজীব-উল-আহসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, ডা. মো. কামরুল ইসলাম, কবি লোকান্ত শাওন, পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সহ-সভাপতি জিয়াউল হক শুভ, সাধারন সম্পাদক রাজেশ গৌড়, সদস্য শফিকুল আলম সজীব, আশ্রম মাতা নিশা দেবী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, পাঠের অভ্যাগ গড়ে তোলার লক্ষে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি সত্যিই প্রংশসার দাবিদার। একজন শিক্ষার্থী নৈতিকতার মাঝে বড় হতে গেলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহপাঠের সহায়তা নেয়া অত্যাবশ্যক। সমাজে আমরা যা করতে পারছি না, পথ পাঠাগার তা করছে। এ কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit