শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জেলেনস্কিকে ফোনে ধমক দিলেন বাইডেন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে মেজাজ হারিয়ে তাকে ধমক দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গত জুন মাসে এক ফোনালাপের সময় ওই ধমক দেন বাইডেন। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র নতুন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করলে বাইডেন বরাবরের মতো জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন।

ফোনালাপে জেলেনস্কি বলেন, কিয়েভের জন্য অতিরিক্ত সহযোগিতা প্রয়োজন, কিন্তু সেটি পাচ্ছেন না। বাইডেন এসময় রাগের সুরে কথা বলেন। তিনি বলেন, জেলেনস্কি ‘আরেকটু বেশি কৃতজ্ঞতা দেখাতে পারেন’।

সূত্রগুলো জানায়, গত ১৫ জুনের ফোনালাপের আগে কয়েক সপ্তাহ ধরে জেলেনস্কির ওপর অসন্তোষ বাড়ছিল বাইডেনের।

তাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট এবং তার কয়েকজন সহযোগী মনে করেন, ওয়াশিংটন সম্ভব সব কিছু এবং যত দ্রুত সম্ভব করছিল, কিন্তু শুধু যেটা করা হচ্ছিল না, জেলেনস্কি জনসমক্ষে সেটিই বলে বেড়াচ্ছিলেন।

ফোনালাপে তিরস্কৃত হওয়ার পর জেলেনস্কি জনসমক্ষে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। এতে সহায়তার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান। এভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ওই ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমার আজ গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে। আমি এ সহায়তার জন্য কৃতজ্ঞ। এটি বিশেষ করে আমাদের দোনবাসের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।’

ইউক্রেনকে সবচেয়ে বেশি নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর।

ইউক্রেনের জন্য ওয়াশিংটনের ২৭ কোটি ৫০ লাখ ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা ঘোষণার দুদিন পর বাইডেন ও জেলেনস্কির ফোনালাপ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার পরিমাণ গিয়ে দাঁড়াবে এক হাজার ৮৫০ কোটি ডলারের বেশিতে।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit