শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শস্য চুক্তি পুনর্বিবেচনার জন্য রাশিয়াকে তুরস্কের অনুরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেসক্ : কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়টি রাশিয়াকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার সোমবার রাশিয়ার প্রতি এ আহ্বান জানান। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রপ্তানির এ চুক্তি হয়। গত ১ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৯৩ লাখ টন ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণসাগরের করিডোর দিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

গত শনিবার রাতে কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এ করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ করে দেয় রাশিয়া।

এ হামলায় ইউক্রেনের সঙ্গে ব্রিটেনকেও দায়ী করেছে মস্কো। রোববার থেকে রাশিয়াকে শস্য রপ্তানি চুক্তিতে ফিরে আসার অনুরোধ জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও তুরস্ক।

তারই ধারাবাহিকতায় সোমরার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে একই অরুরোধ জানিয়েছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া এ চুক্তি থেকে সরে দাঁড়ালেও মস্কোকে রাজি করাতে আঙ্কারার প্রচেষ্টা অব্যাহত থাকবে।   

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit