বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জেএসডি’র উদ্যোগে গতকাল ৩১ অক্টোবর সোমবার নগরীতে র‌্যালী, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেএসডি’র উদ্যোগে সিলেট নগরীতে এক র‌্যালি অনুষ্ঠিত হয় এবং র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ও দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দুপুরে নগরীর হাওয়াপাড়াস্থ দলের অস্থায়ী কার্যায়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে সভায় বক্তাগণ বলেন, দেশের বিরাজমান সংকট নিরসনে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা, প্রাদেশিক সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা অপরিহার্য। এজন্য সংবিধান সংশোধন করে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা, প্রাদেশিক সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবী।

বক্তারা বলেন, সংসদের উচ্চ কক্ষ গঠন হলে দেশ পরিচালনায় পেশাজীবীদের অংশগ্রহণের পথ সুগম হবে। সংসদের নিম্নকক্ষে অঞ্চলভিত্তিক প্রতিনিধি নির্বাচিত হবেন এবং উচ্চ কক্ষে অদলীয় ভাবে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের প্রতিনিধি নির্বাচিত হবেন। তারা প্রচলিত ঔপনিবেশিক আমলের শাসন ব্যবস্থা পরিবর্তনে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব বেবী দেবী, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন, শিক্ষার্থী শিরিনা দাস প্রমুখ। সভায় জেএসডি’র আদর্শ ও কর্মসূচির প্রতি অনুপ্রাণিত হয়ে ব্রজেন্দ্র চন্দ্র সিংহ, কল্পনা ব্যানার্জী, বর্ষা দাস ও সিমানা নায়েক জেএসডি-তে যোগদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit