রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

‘ওয়ান স্টপ সার্ভিস’ শিল্প স্থাপনে ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর করবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নতুন পাঁচটি সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিস সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে শিল্পোন্নয়ন সম্পর্কিত প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন গতিশীলতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রফতানিমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ দিনে সম্পন্ন করার ব্যবস্থা করেছি। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এ ব্যবস্থা প্রয়োজনে আরও সম্প্রসারণ করা হবে।

ব্যবসা পরিচলনা ব্যয় অনেক কমে আসছে মন্তব্য করে ভূমিমন্ত্রী বলেন, একই ঠিকানায় সব বিনিয়োগ সহায়ক সেবা থাকায় ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে। এছাড়া দুর্নীতির সুযোগ কমে যাওয়ার কারণে বিনিয়োগে উৎসাহ আরও বেড়েছে। ভূমিসেবা কার্যক্রম আরও সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে। মন্ত্রী বলেন, বিনিয়োগ সেবা যতবেশি উন্নত হবে, তত বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেশে আসবে, যা আমাদের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। কোনো দেশ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ছাড়া উন্নত করতে পারে না। তাই আমাদের সম্মিলিতভাবে বিনিয়োগ সেবা দিতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছরের মধ্যেই ভূমির ডিজিটাল ম্যাপ অনলাইনে আপলোড করা শুরু হবে। ইতোমধ্যে ২০ হাজার ডিজিটাল ম্যাপ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বিডা মনে করলে ডিজিটাল ম্যাপ সার্ভিসও বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিসে সংযুক্ত করতে পারেন। মৌলিক শিল্প স্থাপনে নিষ্কণ্টক ভূমি বাছাইয়ে ডিজিটাল ম্যাপ সহযোগিতায় আসবে।

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ১টি, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ২টি, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের ১টি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ১টি সেবাসহ মোট ৫টি সেবা দেয়ার করার জন্য ইন্টিগ্রেশন কার্যক্রম আজ সম্পন্ন করা হয়েছে। আজকের সেবাগুলো আনুষ্ঠানিকভাবে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে সংযুক্ত হওয়ার ফলে এখন থেকে বিডার ১৮টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৫টি সেবাসহ মোট ৬৩টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে। যার ফলে বিনিয়োগকারীরা এখন ঘরে বসেই অতি দ্রুত অনেক বেশি বিনিয়োগ সেবা পাবেন।

দেশি ও বিদেশি বিনিয়োগ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিনিয়োগকারীদের তাদের প্রস্তাবিত কোনো প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় যে কোনো সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র, প্রশাসনিক সমন্বয় সাধন বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিসের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস বিধিমালা, ২০২০ প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের আওতাভুক্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নের কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit