রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দিনাজপুরে সূর্য পূজা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য পূজা। সূর্য পূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছট পূজা। প্রতিবছর কালী পূজার পর নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এ পূজা উদযাপন করা হয়। একে অনেকে সূর্যস্নান বলে থাকেন। রবিবার বিকেলে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর পূর্ব তীরে দুইদিনব্যাপী সূর্য পূজা (ছট পূজা) শুরু হয়ে সোমবার সকালে শেষ হয়েছে।  

সূর্য্য পূজাকে (ছট পূজা) কেন্দ্র করে ছোট যমুনার তীরে হিন্দু ধর্মালম্বী সব বয়সি নারী ও পুরুষের মিলনমেলায় পরিনত হয়। ঢাক আও ঢোলের তালে মুখরিত ছিল নদীর তীরের পূজাস্থল।আলোক ঝলমল আলোকসজ্জাসহ কিশোর-কিশোরীদের নানা রকম আতশবাজী আর ছুড়াছুড়িতে আলোকিত ছিল পুরো পূজা এলাকা।

স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলের জন্য সূর্য্য দেবতার কৃপালাভের আশায় হিন্দু সম্প্রদায়ের নারীরা নিজ নিজ বাড়ী থেকে ডালায় কূলা ভর্তি বিভিন্ন ফলমূল, নিজের তৈরি বিভিন্ন মিষ্টি, মিষ্টান্ন, আটার তৈরি ঠেকুয়াসহ বিভিন্ন প্রসাদ সাজিয়ে গত রবিবার বিকেলে নদীর তীরে সূর্য্য দেবতার কৃপা লাভের আশায় সূর্য্যরে দিকে তাকিয়ে প্রার্থনা করেন উপবাস থাকা নারীরা। সূর্যাস্তের পর নারীরা কূলার প্রসাদ ডালায় উঠিয়ে নিয়ে ফিরে যান নিজ নিজ বাড়ীতে। পরদিন সোমবার রাত দুইটার পর থেকে আবারো ফিরে আসেন নদীর তীরে কূলার প্রসাদ সাজিয়ে প্রতিক্ষায় থাকেন সূর্য্য ওঠার জন্য। এদিকে সূর্য্য ওঠার পর থেকেই নদীর তীরে অবস্থানরত নারীরা সূর্য্য দেবতার কৃপালাভের জন্য নদীতে স্নান শেষে কূলায় ভর্তি প্রসাদ নিয়ে অর্ঘ দেন সূর্য্য দেবতার উদ্দেশ্যে। প্রসাদ অর্ঘ শেষে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত বলেন, সূর্য্য সূর্য্যাপসনার উৎসব ভারতের বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশসহ নেপালের অবাঙালি হিন্দু ধর্মালম্বীরা পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে এই সূর্য্যপূজা অর্থাৎ ছট পূজার আয়োজন করা হয়ে থাকে। 

কালী মন্দিরের প্রধান পূরহিত শ্রী সুদামা উপাধ্যয় বলেন, সূর্য্য পূজা (ছট পূজা) মূলত অবাঙালি হিন্দু ধর্মালম্বী নারীরা স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলার্থে সূর্য্য দেবের কৃপা লাভের আশায় নদীর তীরে সূর্য্য পূজা (ছট পূজা) করে থাকেন। এই সূর্য্য পূজা (ছট পূজা) ভগবান শ্রী রামের স্ত্রী সিতা মইয়া এবং পার্বতী দেবীও পালন করেছিলেন। 
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, সূর্য্য পূজা (ছট পূজা) কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit