বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

দুর্বৃত্তের হানায় ২০ শতক জমির ফুলকপি বিনষ্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৩৭ Time View

ডেস্ক নিউজ : নাটোরের বাগাতিপাড়ায় সাদ্দাম হোসেন নামে এক কৃষকের ২০ শতক জমির শীতকালীন সবজি প্রায় ৭শ’ ফুলকপি কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে সোনাপুর হিজলী দীঘাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন ওই একই গ্রামের মোঃ ছবের আলীর ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক সাদ্দাম হোসেন জানান, চলতি শীতকালনি মৌসুমে প্রতিবেশীর কাছে থেকে ২০ শতক জমি লিজ নিয়ে আগাম ডন জাতের ফুলকপি চাষ করেন। ইতিমধ্যে ওই জমিতে ফুলকপি কাটার উপযুক্ত হওয়ায়। কিন্তু গতরাতে কে বা কারা জমির সব ফুল কপি কেটে ফেলে রেখে যায়। এতে তার তার প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা বলেন, যারা এই কাজ করেছে তাদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা উচিত। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিনি লোকমুখে ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit