শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু ১৭ নভেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী-কক্সবাজার সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ১৭ নভেম্বর। নভোএয়ারের রাজশাহীর বিক্রয় ব্যবস্থাপক মানিক কৃষ্ণ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী-কক্সবাজার রুটের সম্ভাব্য প্রথম ফ্লাইটের টিকিট বিক্রিও শুরু হয়েছে। ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে নভোএয়ারের সূচনা ফ্লাইটটি রাজশাহীর শাহমখদুম বিমানবন্দর ছেড়ে দুপুর ১২টায় সৈকত শহর কক্সবাজার পৌঁছবে। এ রুটে যাত্রীপ্রতি টিকিটের শুরুর মূল্য ধরা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্রমতে, শুরুতে সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে কক্সবাজার ও প্রতি রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে একটি করে ফ্লাইট চলাচল করবে। রাজশাহী-কক্সবাজার রুটে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit