সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

সংসদের অধিবেশন চলবে ৬ নভেম্বর পর্যন্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির দশম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন। 

কমিটি সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভুঞা।

বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৩টি প্রশ্নসহ মোট ১ হাজার ৪৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৫টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত ৫টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮টি, পাসের অপেক্ষায় ২টি ও উত্থাপনের অপেক্ষায় ৭টি বিল রয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম বৈঠক সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২২/ সন্ধ্যা ৭.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit