সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

সাংবাদিকরা পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন: ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৯৭ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ডাকা লংমার্চ টানা তৃতীয় দিনের মতো চলছে। গত দুই দিনে লংমার্চের ভাষণে ইমরান খান দেশটির শীর্ষ কর্মকর্তাদের একপ্রকার হুমকি দিয়েছেন। এবার তৃতীয় দিনে দিলেন নতুন তথ্য। খবর ডনের।

পিটিআই চেয়ারম্যান দাবি করেছেন, সাংবাদিকরা পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন এবং বিদেশে পাড়ি জমাচ্ছেন। কারণ তারা হুমকি পাচ্ছেন। সাধোকে সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেন, মঈদ পিরজাদা, ইরশাদ ভাট্টি ইতোমধ্যে বিদেশে গেছেন, সাবির শাকির একইভাবে চলে গেছেন। এরপর আরশাদ শরিফ শাহীদ যিনি ন্যায়ের পথে ছিলেন, হুমকি পেয়েছিলেন। এরপর তাকে চ্যানেল থেকে বিতাড়িত করা হলো এবং শহীদ হলেন।

এ ছাড়া সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, লোকেরা সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি পাচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা আজম স্বাতীর সঙ্গে যা করেছেন এই জন্য আপনাদের লজ্জা পাওয়া উচিত। তার কী দোষ ছিল। এক টুইট বার্তায় তিনি সেনা প্রধানের সমালোচনা করেছিলেন?

ভাষণে ইমরান খান দেশটির সেনাবাহিনীকে লক্ষ করে বলেন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, চোরের পাশে নয়।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২২/ সন্ধ্যা ৭.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit