সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্কনিউজঃ লেবাননে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।

রোববার সরকারি বাসভবন ছেড়েছেন ৮৯ বছর বয়সী এ খ্রিস্টান প্রেসিডেন্ট। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের।

লেবাননে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং চরম রাজনৈতিক সঙ্কটে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ের মধ্যে দেশটিতে কয়েকটি বড় ধরনের আন্দোলন সামাল দিতে হয়েছে তাকে।

এ অবস্থায় তার পদত্যাগে উত্তরসূরি কে হতে যাচ্ছেন, তা জানায়নি দেশটির বর্তমান সরকার।

বর্তমানে একটি তত্বাবধায়ক সরকার দেশটি পরিচালনা করছে। গত ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি লেবাননে।

২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট পদে বসেন মিশেল আউন। দায়িত্ব পেয়ে সে সময় সুন্নি রাজনীতিক সাদ আল-হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়েছিলেন।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২২/ সন্ধ্যা ৬.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit