সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি : কাদেরকে ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১৩ Time View

ডেস্কনিউজঃ আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। আমরা কারো পয়সায় রাজনীতি করি না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপত্তিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন।

রোববার দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে ‘মির্জা ফখরুল সাহেব টাকার বস্তার ওপরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবে। আপনারা কী করেন না করেন গোটা বাংলাদেশের মানুষ জানে। কিভাবে অর্থ উপার্জন করেন এটাও সকলে জানে। আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। আমরা কারো পয়সায় রাজনীতি করি না।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আমাদের দলের প্রতিটা সদস্য নিজেরা চাঁদা দিয়ে প্রতিটা সমাবেশ সফল করছে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য।

ওবায়দুল কাদেরের উদ্দেশে ফখরুল বলেন, আপনারা কী করেন না- করেন এটা বাংলাদেশের সকলেই জানেন। আপনাদের কে কোথায় হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন, কে কোথায় ব্যাংকের লোন নিয়ে পাচার করছেন। কানাডাতে বেগমপাড়া, সিঙ্গাপুর-মালয়েশিয়াতে সেকেন্ড হোম সব খবর আমরা জানি। কে কয়টা ব্যাংকের মালিক হলেন, আমেরিকায় কার কতগুলো বাড়ি আছে মানুষ জানে।

ফখরুল বলেন, আওয়ামী লীগের হাতে গত ১৫ বছরে বাংলাদেশের সব স্বপ্ন ভেঙে গেছে। অর্থনীতিকে ভাগাড়ে পরিণত করেছে। দুর্নীতি লুটপাট করে আবারো বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে আওয়ামী সরকার। মিথ্যাচার, প্রতারণা করে আবার একদলীয় শাসনের দিকে নিয়ে গেছে।

তিনি বলেন, সরকার কৌশল করে আদালত দিয়ে প্রতারণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। জাতিকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকার প্রয়াস আওয়ামী লীগের। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই বিরোধী নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উল্লেখ করে ফখরুল বলেন, দিনটি জাতির জন্য গুরুত্বপূর্ণ। জনগণ ও দেশপ্রেমিক সৈনিকদের অভ্যুত্থানে নতুন বাংলাদেশ নির্মাণের শুভসূচনা হয়েছিল। ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির অন্ধকার গহ্বর থেকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান। ৭ নভেম্বরের মধ্য দিয়ে জাতি নতুন করে আশা দেখতে শুরু করেছিল।

তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের কারণে শতকরা ৩০ ভাগ লোক খাদ্য সঙ্কটে। নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলেছে। নিজেদের তৈরি করা আদালতের মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল করে জাতির সবচেয়ে বড় ক্ষতি করেছে। জাতিকে সবসময় বোকা বানানোর চেষ্টা করে আওয়ামী লীগ। জনগণের প্রতি আস্থা থাকলে এতো ভয় কেন। বিরোধীদলকে সভা সমাবেশ কেন বাধা দেন?

দেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল পেশার লোকজনকে আহ্বান জানাই আমাদের এই প্রিয় দেশকে রক্ষা ও মুক্ত করার জন্য, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। আমরা আরো শক্তি সঞ্চয় করে এদের পরাজিত করব।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২২/ সন্ধ্যা ৬.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit