বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম

মার্কিন স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে রাশিয়া!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে যুদ্ধে সহযোগিতার কারণে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে রাশিয়া। এমন আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে। এমন ইঙ্গিত দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন ভোরোনতসভ বলেছেন, যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

বিভিন্ন সূত্র বলছে, রাশিয়া এস-৫০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাহায্যে পশ্চিমাদের গোয়েন্দা স্যাটেলাইটগুলো ধ্বংস দিতে পারে। খবর পার্সটুডের। বিশ্বে সর্বপ্রথম ১৯৫৭ সালে স্যাটেলাইট মহাকাশে পাঠায় রাশিয়া। এরপর ১৯৬১ সালে প্রথম কোনো মানুষকে মহাশূন্যে পাঠায় দেশটি। মহাকাশে হামলা চালানোর বড় সক্ষমতাও রয়েছে রাশিয়ার। ২০২১ সালে নিজেদের একটি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করেছিল মস্কো। অবশ্য যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশে হামলা চালানোর সক্ষমতা রয়েছে।

ইউক্রেন যু্দ্ধে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহারকে উসকানিমূলক আখ্যা দিয়ে রাশিয়ার এই কর্মকর্তা বলেন, এর জবাবে স্বাভাবিকভাবেই তাদের বেসামরিক স্যাটেলাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। এই বেসামরিক স্যাটেলাইটগুলোর মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে। হামলার হুমকি দিলেও কনস্তানতিন ভোরোনতসভ নির্দিষ্ট কোনো স্যাটেলাইট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, সেদেশের অবকাঠামোর ওপর যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit