বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে দুই দল পেয়েছে এক পয়েন্ট করে।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত করা হয়েছে।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। দেড়টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় ৩ ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট করে। অজিদের চেয়ে নেট রানরেটে বেশ এগিয়ে ইংলিশরা। তাই পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের অবস্থান এখন দুইয়ে, অজিরা আছে চারে।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার একদিক থেকে উপকার হলো। আজকের পর সুপার টুয়েলভে ইংল্যান্ডের হাতে থাকবে আর দুটি ম্যাচ। জস বাটলাররা খেলবেন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।  

অন্যদিকে, অস্ট্রেলিয়া বাকি দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ফলে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে স্বাগতিকদের সামনে।

পরিসংখ্যানে আগের ২৩ ম্যাচে ইংল্যান্ডের জয় ১১ এবং অস্ট্রেলিয়ার জয় ১০।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৪.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit