বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির ব্রোকেন অ্যারো এলাকার একটি বাড়িতে এ আগুন লাগে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীরা তুলসা শহরতলীর ওই বাড়িতে আগুন লাগার খবর দেন। হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই ওই আগুন লাগানো হয়েছে ধরে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

কীভাবে আগুন লেগেছে, কী ঘটেছে এবং কারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।

ওই বাড়িতে দুজন প্রাপ্তবয়স্ক ও ৬ শিশুর একটি পরিবার থাকত বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, বলেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস বলেন, প্রাথমিক প্রতিবেদন হচ্ছে, এই ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত হতে যাচ্ছে। আমরা এখনো আগুন পুরোপুরি নেভানোর দিকে বেশি মনোযোগী; নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৩.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit