শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেই কোরিয়ার পূর্ব উপকূলে স্বল্প পাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার কাংওয়ান প্রদেশের টংচোন এলাকা থেকে উৎক্ষেপণের শনাক্তের দাবি করেছেন দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)।

সিউলের ১২ দিনের ‘হোগুক’ সামরিক মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। আগামী সপ্তাহে দ.কোরিয়া ও মার্কিন বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে বড় ধরনের যৌথ বিমান মহড়ার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইয়োনহাপ।

জয়েন্ট চিফ দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সিকে শুক্রবার জানান, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গভীর সম্পর্ক বজায় রেখেছে।

ৱশুক্রবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিম জং উনের প্রশাসনের পক্ষ থেকে। তবে এর আগে দেশটি জানিয়েছিল, পিয়ংইয়ংয়ের ওয়াশিংটন-সিউলের যৌথ সামরিক মহাড়ার প্রতিবাদে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছর রেকর্ড ভাঙা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া। এ নিয়ে মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন, ২০১৭ সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। বিশেষজ্ঞরা মনে করেন, দেশটি প্রথমে ছোট আকারের একটি ট্যাকটিক্যাল অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যা দেশটির পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উ.কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্বেও অব্যাহত রেখেছে দেশটির সরকার। এ নিয়ে বার বার উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশি দেশ জাপান, দক্ষিণ কোরিয়া।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/দুপুর ১.৫৮

 

 

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit