বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বন্যপ্রাণি পাচারের দায়ে ২ জনকে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি বন মোরগসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বান্দরবানের আলীকদম এলাকা থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরাবাদ বটতলী বাসস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতার মো. এমরান (২৬) কুমিল্লা জেলার দেবিদ্বারের ফতেহাবাদ এলাকার বাবুল মিয়ার ছেলে ও আলীম উদ্দিন (৩৫) বান্দরবান জেলার আলীকদম বটতলী পাড়ার শামসুল আলমের ছেলে। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, উদ্ধার বন্যপ্রাণিগুলো পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে নিয়ে যাচ্ছিল।

গ্রেফতার দুজনকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিরল প্রজাতির এই বন্যপ্রাণিগুলো ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানোর জন্য চুনতি অভয়ারণ্য বন রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের হেফাজতে দেওয়া হয়।
 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit