বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

মার্কিন স্যাটেলাইট ধ্বংসের হুমকি রাশিয়ার, যা বলল আমেরিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসে রাশিয়া যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। জবাবে হোয়াইট হাউস জানায়, “মার্কিন অবকাঠামোর উপর যেকোনও প্রতিক্রিয়ার সমান প্রতিক্রিয়া দেখানো হবে।”হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া দেন।

এ সময় তিনি বলেন, “সর্বজনীনভাবে পাওয়া তথ্যানুযায়ী মনে হচ্ছে রাশিয়া অ্যান্টি-স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন ভোরোনতসভ  হুমকি দিয়ে বলেন, “যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।”

তিনি বলেন, “বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের অধিপত্য বাড়াতে আমেরিকা ও তার মিত্ররা মহাকাশ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা চরম বিপজ্জনক একটি প্রবণতা।”ইউক্রেন যু্দ্ধে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহারকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে রুশ এই কর্মকর্তা বলেন, “এর জবাবে স্বাভাবিকভাবেই তাদের বেসামরিক স্যাটেলাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। এই বেসামরিক স্যাটেলাইটগুলোর মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে।”হামলার হুমকি দিলেও কনস্তানতিন ভোরোনতসভ নির্দিষ্ট কোনও স্যাটেলাইট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। সূত্র:রয়টার্স, ইউএসনিউজ

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit