বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা বিয়ে করেছেন সিমরিন লুবাবা কাউন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন বোপারা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

ঢাকায় রোববার সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।

এদিকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ০৮-১২ কিলোমিটার। আগামী দু’দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/সকাল ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit