শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সংসদে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা অস্ত্র হাতে ঘুরে বেড়ানো ভাইরাল সেই ২ যুবক আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা বিশকেকে পুতিন-শি-পেজেশকিয়ান, পশ্চিমের বিরুদ্ধে নতুন বার্তা? ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

জ্বালানির দাম নিয়ে বিশ্বব্যাংকের সুখবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর জ্বালানির দাম গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে আগামী বছর দাম কিছুটা কমে আসবে। শুধু জ্বালানিই নয়, গমসহ আরও অনেক পণ্যের দামও কমবে। এমনটাই বলছে বিশ্বব্যাংক।

বুধবার (২৬ অক্টোবর) বাজার বিষয়ক সবশেষ মূল্যায়নে আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাটি বলেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে জ্বালানির বাজার অস্থির হয়ে ওঠে। ফলে চলতি বছর এখন পর্যন্ত জ্বালানির মূল্য ৬০ শতাংশ বেড়েছে।  

বিশ্বব্যাংকের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির এ প্রবণতায় আগামী কয়েক মাসের মধ্যে উল্টোস্রোত তৈরি হবে। ফলে ২০২৩ সালে জ্বালানির দাম ১১ শতাংশ হ্রাস পাবে। এরপর মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চীনের করোনা বিধিনিষেধের কারণে জ্বালানির দাম আরও কমতে পারে।

বর্তমানে (২৭ অক্টোবর পর্যন্ত) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির গড় দাম ৯৬.৬২ ডলার। 

বিশ্বব্যাংকের প্রতিবেদন মতে, ২০২৩ সালে এই দাম ৯২ ডলারে নেমে আসবে। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে তা আরও কমে ৮০ ডলারে দাঁড়াবে। তবে দাম কমলেও তা হবে গত পাঁচ বছরের গড় দাম থেকে ৭৫ শতাংশ বেশি।

এছাড়া আগামী বছর কৃষিপণ্যের দাম ৫ শতাংশ কমবে বলেও আশা করা হচ্ছে। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে গমের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। তবে এক বছর আগের তুলনায় তা ২৪ শতাংশ বেশিই।

২০২৩ সালে বিশ্বে গমের ভালো ফলন, চালের বাজারে স্থিতিশীল সরবরাহ এবং ইউক্রেন থেকে শস্য রফতানি পুনরুদ্ধারের কারণে এমনটা ঘটবে বলে জানায় বিশ্বব্যাংক। 

এমনকি, বৈশ্বিক মন্দার আশঙ্কার কারণে ২০২৩ সালে ধাতুর দাম ১৫ শতাংশ হ্রাস পাবে বলেও অনুমান করা হয়েছে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে।

কিউএনবি/অনিমা/২৭.১০.২০২২/রাত ১০.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit