রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা ব্যবস্থা নিল তেহরান।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, “আগামী কয়েকদিনের মধ্যে ইইউ’র বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”

এর পরের দিনেই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসল। নিষেধাজ্ঞায় তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কথিত ফ্রেন্ডস অব ফ্রি ইরান, দ্য ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অব জাস্টিস, স্টপ দ্য বোম্ব, ডয়চেবেলে পার্শিয়ান, আরএফআই পার্সিয়ান, ইন্টারন্যাশনাল লিগ অ্যাগেইনেস্ট রেসিজম অ্যান্ড এন্ট্রি সেমিটিজম, কার্ল কল কোম্পানি এবং রেইন বায়ার্ন ফারজেবু কোম্পানি।

নিষিদ্ধ তালিকায় পড়া ব্যক্তিদের মধ্যে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কর্মকর্তারা রয়েছেন। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং কয়েকজন সাংবাদিকও আছেন। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা ইরানের ভিসা পাবে না। পাশাপাশি ইরানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ ইরান সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এরও আগে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন, সহিংসতা উসকে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্রিটিশ নাগরিক ও কয়েকটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। 

গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছিল, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রিটেনের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইরানে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম উস্কে দেওয়ার কারণে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit