শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটে জেনারেটর স্ট্যাটর স্থাপন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৩৪ Time View

ডেসক্ নিউজ : পাবনায় নির্মীয়মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের টার্বাইন হলে স্থাপিত হয়েছে জেনারেটর স্ট্যাটর। এই স্ট্যাটর বিদ্যুৎকেন্দ্রের সব যন্ত্রপাতির মধ্যে সব চেয়ে ভারি এবং এটিই টার্বাইনে সৃষ্ট যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে।

বুধবার এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি জানান, রূপপুর প্রকল্পের দুটি ইউনিটে ব্যবহৃত হবে TZV-1200-2 টার্বাইন জেনারেটর। এগুলোর নকশা প্রণয়ন ও নির্মাণ করেছে রুশ কোম্পানি পাওয়ার মেশিন্স। এই জেনারেটরগুলোর অন্যতম বৈশিষ্ট্য বা সুবিধা হলো অত্যাধুনিক অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, অধিকতর নির্ভরযোগ্যতা, এবং ওভারলোড মোকাবিলায় অধিকতর দক্ষতা।

তিনি আরও জানান, স্ট্যাটার এর ওজন ৪৪০ টনের বেশি। এছাড়া এই স্ট্যাটরই টার্বাইনের ঘূর্ণনের ফলে সৃষ্ট যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। বিদ্যুৎকেন্দ্রের সব যন্ত্রপাতির মধ্যে সব চেয়ে ভারি। তাই ডিজাইন পজিশনে এটিকে স্থাপন করা অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ। কিন্তু সফলভাবে এটি স্থাপিত হওয়ার ফলে আমরা এখন টার্বাইন হলের মূল যন্ত্রপাতি স্থাপন করতে সক্ষম হবো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ২ হাজার ৪শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটে স্থাপিত হচ্ছে ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। রুশ এই রিয়্যাক্টরগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

রূপপুর প্রকল্পের রেফারেন্স প্রকল্প রাশিয়ার নভোভারোনেঝ এনপিপির দুটি ইউনিটে এ জাতীয় রিয়্যাক্টর সফলভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। রসাটমের প্রকৌশল শাখা রূপপুর প্রকল্পের ডিজাইনার এবং জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে। সর্বমোট প্রাপ্ত অর্ডার এবং একই সঙ্গে নির্মাণাধীন এনপিপির সংখ্যা বিবেচনায় বিশ্বে এই প্রতিষ্ঠানটির র্যাং কিং এক নম্বরে।

এদিকে গত ১৯ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লিপাত্র) স্থাপনকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৪ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪শ মেগাওয়াট। ২০২৪ সালে প্রকল্প চালু এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit