শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সংসদে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা অস্ত্র হাতে ঘুরে বেড়ানো ভাইরাল সেই ২ যুবক আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা বিশকেকে পুতিন-শি-পেজেশকিয়ান, পশ্চিমের বিরুদ্ধে নতুন বার্তা? ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

অর্থনীতির সুদিন ফেরাতে বিশ্বনেতাদের তাগিদ অর্থমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে সমগ্র মানবজাতির কল্যাণ নিশ্চিত করতে বিশ্বনেতাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৬ এপ্রিল) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষতার সাথে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে। বিগত অর্থবছরে ৭ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি পূর্বের ধারাবাহিকতায় ফিরে আসছে। বর্তমানের চলমান চ্যালেঞ্জগুলিকে আমলে নিয়েই বাংলাদেশ তার উন্নয়নের পথে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য রয়েছে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার। এই লক্ষ্যসমূহ অর্জনের জন্য, বাংলাদেশের আর্থ-সামাজিক এবং ভৌত অবকাঠামোতে বিনিয়োগের জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ এর সমস্ত উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন। একই সঙ্গে মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে সমগ্র মানবজাতির কল্যাণ নিশ্চিত করতে সকল বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন চীনের গভর্নর কুন লিউ, ঘানার গভর্নর কেন ওফোরি-আত্তা, ভারতের গভর্নর নির্মলা সীতারমন, পাকিস্তানের গভর্নর সরদার আয়াজ সাদিক, সিঙ্গাপুরে গভর্নর ইন্দ্রানী রাজা, উজবেকিস্তানের গভর্নর জামশিদ খোদজায়েভ, আজারবাইজানের অস্থায়ী বিকল্প গভর্নর সামাদ বশিরলি, জার্মানির অস্থায়ী বিকল্প গভর্নর রুডিগার ফন ক্লিস্ট, নিউজল্যান্ডের অস্থায়ী বিকল্প গভর্নর নাটালি লাবুসচেন এবং স্পেনের অস্থায়ী বিকল্প গভর্নর লিওনার্দো রদ্রিগেজ গার্সিয়া প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit