বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ভারত-পাকিস্তান ম্যাচ যেভাবে উপভোগ করেন সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারতের রুদ্ধশ্বাস ম্যাচটি হয়ে গেল রোববার। টানটান উত্তেজনার এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে শেষ বলের নাটকীয়তা হারায় রোহিতরা। ম্যাচ ঘিরেই ছিল নাটকীয়তা। ম্যাচে ভারতের অনুকূলে যাওয়া একটি নো বল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের দর্শকদের অভিযোগ, ভারতীয় দল আম্পায়ারের আনুকূল্য পেয়েছে। 

অন্যান্য দর্শকদের মতো এই ম্যাচ উপভোগ করেছেন টেনিস সেনসেশন সানিয়া মির্জা। ভারত পাকিস্তান ম্যাচে তার সমর্থন কোন দিকে থাকে সেটি নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। কারণ সানিয়া ভারতের টেনিস তারকা হলেও বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে। ম্যাচ শেষ হওয়ার পর সানিয়া একটি ভিডিও ইনস্টাগ্রামে আপ করেছেন। যেখানে দেখা গেছে গোটা পরিবার মিলে পাক-ভারত ম্যাচ উপভোগ করেছেন তারা।

ভিডিওতে দেখা গেছে, টেলিভিশনের সামনে সোফায় বসে আছে সানিয়ার পরিবারের সদস্যরা। লাফিয়ে উঠে মুহুর্মুহু করতালি দিয়ে উপভোগ করছেন ম্যাচ। ভিডিওর নিচে বেশ কয়েকটি কান্নার ইমোজি দিয়েছেন সানিয়া। ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানের ব্যাটসম্যানরা যখন ভারতের বোলারদের বিপক্ষে ব্যাট করছেন তখন উল্লাস করছেন সানিয়া। কিন্তু পাকিস্তানের বোলাররা যখন চার ছক্কা মারছেন তখন তার পরিবারের অন্য সদস্যরা ছিল নির্লিপ্ত।

আবার কোহলি ও হার্দিক পান্ডিয়া যখন জুটি গড়ছিলেন তখন সানিয়া বলে উঠেন, এই দুজনের মতো কেউ যদি দাঁড়াতে পারত! ভিডিওর শেষ দিকে দেখা গেছে সানিয়া ও তার পরিবার ভারতের জয় সেলিব্রেশন করছে। 

তথ্যসূত্র: জিও টিভি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit