বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বাবর আজমকে কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তান ক্রিকেট যেমন অননুমেয়, তেমনি খেলোয়াড়দের পারফরম্যান্সও। এ কারণে সবচেয়ে বেশি চাপ থাকে অধিনায়কের ওপর। তদুপরি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কোনো ম্যাচে হারলে তো সমালোচনার শেষই নেই!  উত্তরসূরিদের মতো বাবর আজমকেও এমন তিক্ত স্বাদ নিতে হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের কারণে তার অধিনায়কত্বের চাষাছোলা সমালোচনা হচ্ছে দেশটিতে। এবার এ সমালোচনার আগুনে ঘি ঢেলেছেন বাবরের উত্তরসূরি সেলিম মালিক।

পাকিস্তান দলের এ অধিনায়ক ভারতের বিপক্ষে হারের পর বাবর আজমকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তার মতে, বাবর বারবার একই ভুলের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। টুয়েন্টি ফোর নিউজকে সেলিম মালিক সাফ জানিয়ে দিয়েছেন, বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। ‘এত বছর খেলার পরও যদি তুমি দলকে সঠিক নেতৃত্ব দিতে না পারো, তোমার উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।

বহু খেলোয়াড়ই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।’তবে সেলিম মালিক বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেও রেকর্ড বলছে— ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স মন্দ না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে ১০ উইকেটে হারিয়েছে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান।

সূত্র: জিও নিউজ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit