বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিলেটে বন্যা হলো সবাই ঝাঁপিয়ে পড়ল। অথচ সেখানে বিএনপিকে আমরা দেখলাম না। জিয়ার আমল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি কিভাবে তারা লুটপাট করেছে, ক্ষমতার রাজনীতি করেছে। তারা লুটপাটে ব্যস্ত।

আজ বুধবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি, নিজে থেকে বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পেট্রোলের দাম ৩ গুণ হয়ে গেছে। ডিজেলের দাম হয়ে গেছে ৩ গুণ। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ান তেল সবাই কিনতে পারছে না। তেলের দাম বেড়ে গেলে সব কিছুর দাম বাড়ে।

বিএনপির আমলের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সময়ে মাঝে-মধ্যে বিদ্যুৎ আসত। তারা ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এখন তো ২৪ হাজার মেগাওয়াট উৎপাদিত হচ্ছে৷ পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়েছে। এখন একটু লোড শেডিং হচ্ছে। অচিরেই এই সমস্যা কেটে যাবে।

তিনি বলেন, আজকে আমি আনন্দিত, আমরা আরেকটি ভবন উদ্বোধন করতে পেরেছি। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি এই হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার। তার জন্য যা-যা লাগে ডাক্তার, নার্স, যন্ত্রপাতি আমরা ব্যবস্থা করছি। ভবিষ্যতেও করব।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের এক রাতে বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন শহীদ হয়েছেন। এ ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর কোথাও ঘটেনি, বাংলাদেশে ঘটেছে। জাতির জনকের ক্ষেত্রে তো আরো বিরল। এই হত্যার মধ্যে রয়েছে শেখ রাসেল, অত্যন্ত প্রিয় ছিলেন তিনি জাতির জনকের। অবুঝ শিশু, তাকে হত্যা করার কি কারণ আমরা বুঝতে পারি না।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব সভাপতি ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit