বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, বাসের দুই যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সড়কে থামিয়ে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকার আসাদুর রহমানের ছেলে বাসের হেলপার বাবু মিয়া (২৩) ও যাত্রী আদমদিঘী উপজেলার সান্তাহার ডালপট্টি এলাকার আসাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান তালুকদার (৩৮)।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ জানান, বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের দ্রুত গতির একটি বাস মহাসড়কের পাশে থামিয়ে রাখা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ফলে ধাক্কায় বাসের বাম পাশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী রুহুল আমিন (৪৫) আহত হন। সব মিলিয়ে আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বাস যাত্রী মাহবুবুর রহমান মারা যান।

বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ জানান, শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী মারা গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit