বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ইরানের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, তীব্র উত্তেজনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক দমন-পীড়নকে উপেক্ষা করেই ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এদিকে মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন উপলক্ষে যে আয়োজন করা হচ্ছে তার প্রাক্কালে দেশটিতে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। ‘একজন শিক্ষার্থী মরতে পারে, কিন্তু অপমান মেনে নিতে পারে না’ এই বলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজে শহীদ চামরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা স্লোগান দেয়। 

ইরানে গত ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনি (২২) তার ছোট ভাইকে নিয়ে তেহরান পরিদর্শনে গেলে সঠিকভাবে হিজাব না পরার কারণে নৈতিক পুলিশ তাকে গ্রেফতার করে। এর তিন দিন পর পুলিশি হেফাজতে তিনি মারা গেলে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে। গতমাসে মাশা আমিনির গ্রেফতারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সম্মুখ সারিতে তরুণীরা এবং স্কুলের মেয়েরা অংশ নেয়।

মানবাধিকার কর্মীরা বলছেন, বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনের আয়োজন না করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার পরিবারকে এবং একইসঙ্গে এইদিন কেউ যেন কুর্দিস্তানে তার কবরে না যায় সে বিষয়েও সতর্ক করেছে। উল্লেখ্য, বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন পূর্ণ হচ্ছে এবং ইরানে প্রথা অনুযায়ী এইদিন শোক পালনের সময় শেষ হচ্ছে। 

এদিকে অনলাইন ভিডিওতে দেখা গেছে আহভাজের শহীদ চামরান বিশ্ববিদ্যালয় ছাড়াও মঙ্গলবার তেহরানের বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং খাজে নাসির তুসি ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, ফ্রান্স২৪

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit