বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বাড়তে পারে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় মেঘমুক্ত হচ্ছে প্রায় পুরো দেশের আকাশ। এতে উজ্জ্বল সূর্যকিরণ মেলায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার (২৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সিত্রাং দুর্বল হয়ে আসামে গেছে। তবে তার একটি প্রভাব উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার। আগামী তিন দিনে এবং রাতের তাপমাত্রা আরও বাড়বে।এদিকে নৌ ও সমুদ্রবন্দর থেকে সব সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোও গভীর সমুদ্রে নামতে কোনো বাধা নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit