বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

চীন মুসলমানদের বিরুদ্ধে কখনো কিছু করে না, দাবি রাষ্ট্রদূতের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, এ অঞ্চলে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। তিনি বলেন,‌ ‘আমরা একটি প্রতিশ্রুতিশীল দৃষ্টিভঙ্গি (বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে) আশা করছি। আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ‘

রাষ্ট্রদূত লি জিমিং ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, চীন ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অভিন্ন মত পোষণ করে। চীন শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে আলোচনা ও আলোচনার গুরুত্ব তুলে ধরে। রোহিঙ্গাসংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘চীন রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।  

চীনা রাষ্ট্রদূত ঋণ ব্যবস্থাপনা, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিষয়েও কথা বলেন। রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘‌বাংলাদেশে চীনা ঋণের ফাঁদ নেই। বিশ্বব্যাপী কোনো চীনা ঋণের ফাঁদ নেই। ‘ 

রাষ্ট্রদূত বলেন, ‘চীন কখনোই দেশের মুসলমানদের বিরুদ্ধে কাজ করে না এবং কোনো গোষ্ঠীর প্রতি তাদের ঘৃণা বা বৈষম্য করার কোনো বিশেষ কারণ নেই। ’ উইঘুর মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর (আপনারা উইঘুর মিডিয়াতে যা দেখেন)। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। ’ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিকাবের সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit