বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইংল্যান্ডকে ১৫৮ রানের লক্ষ্য দিল আইরিশরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। আগে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছেন আইরিশরা। ১৯ ওভার ২ বলে অলআউট হওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৫৭ রান।

আইরিশদের ইনিংসের শুরুতে বৃষ্টি বাধায় দুবার খেলা সাময়িক বন্ধ থাকে। এর পর খেলা শুরু হলে পল স্টার্লিংকে ফেরান মার্ক উড। ১৪ রানে এ ওপেনার ফেরার পর বড় জুটি গড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ও লরকান টাকার।

দুজনের জুটিতে ম্যাচের লাগাম যখন আইরিশদের হাতে, তখনই ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন আদিল রশিদ। তার নৈপুণ্যে রান আউট হওয়ার আগে ৩৪ রান করেন টাকার। এর পর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হ্যারি টেক্টর।

দারুণ সব শটে হাফসেঞ্চুরি পূরণ করেন বালবির্নি। রানের গতি বাড়াতে গিয়ে লিভিংস্টোনের শিকার হন তিনি। অ্যালেক্স হেলসের তালুবন্দি হওয়ার আগে আইরিশ অধিনায়ক খেলেন ৬২ রানের ইনিংস।

শেষ দিকে আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলের মাঝে সর্বোচ্চ ১৭ রান করেন কার্টিস ক্যাম্পফার। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন তিনটি করে উইকেট শিকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit