বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দনপত্রে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ’

তিনি বলেন ‘এই শীর্ষ নেতৃত্বের অবস্থানে আপনার পরিচয় এবং গতিশীলতা দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণ ব্রিটনকে দেখে আমাকে আনন্দিত করে। তিনি আরো বলেন, ‘আমি কামনা করি ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে। ’শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত। ’

তিনি বলেন, ‘সময়ের সাথে সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে আমাদের দৃঢ় সহযোগিতা শক্তি থেকে শক্তিতে বৃদ্ধি পেয়েছে। সবকিছুর উপরে যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নে আরও প্রাণবন্ত হয়ে সাধারণ সম্পদ হিসেবে কাজ করে। ’প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এই বছর, আমরা দু’টি কমনওয়েলথভূক্ত দেশের মধ্যে আমাদের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছি।

’ আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ’প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋষি সুনাকের স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং তার উচ্চ দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit