বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আফ্রিদিকে ফের খেলালে বড় ভুল হবে: বাবরকে সতর্কবার্তা কিংবদন্তির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : চোট নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খেলেছেন পাকিস্তানের সেরা সিমার শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপের মতো বড় আসরে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দলের সেরা অস্ত্রকে ঝুঁকি নিয়েই খেলিয়েছেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ম্যাচগুলোতেও তাকে মাঠে নামানো হলে সেটি পাকিস্তান দলের জন্য বড় ক্ষতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার আকিব জাবেদ। 

গত আগস্টে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুতে বড় ধরনের আঘাত পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। এ কারণে এশিয়া কাপ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলে থাকলেও একটি ম্যাচও খেলতে পারেননি। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদি একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং লাইনআপকে। এ কারণে তাকে ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার সাহস দেখাননি বাবর। 

তবে রোববার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে সুবিচার করতে পারেননি শাহিন। কোনো উইকেট পাননি। বিরাট কোহলি তার বলে অনায়াসে রান তুলে নিয়েছেন। ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, শাহিন এখনো খেলার উপযোগী হননি। তাকে নিয়ে বাবর আজমকে সতর্ক করেছেন একসময়ের তারকা পেসার আকিব জাভেদ। তার মতে, শাহিনকে এই বিশ্বকাপে আর খেলানোই উচিত নয় বাবরের।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে আকিব বলেন, ‘ওকে (শাহিন) দেখে একেবারেই ১০০ শতাংশ ফিট বলে আমার মনে হয়নি। প্রথম বল করতে ও যখন দৌড় শুরু করে, তখনই আমার মনে হয়েছিল এটি কী হচ্ছে! কারণ শুরুতেই ওর ওই রকম পেস, ওই রকম স্পিড কোথাও যেন হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল। এ দিন ওর পেসেও ধার ছিল না। বল হাতে দৌড়ানোর সময়ও ওকে অনেক বেশি সচেতন মনে হয়েছে।’আকিব জাভেদ যোগ করেন, শাহিন ঠিকমতো দৌড়াতেই পারছে না। কারণ সে নিজের হাঁটু নিয়ে সবসময় সচেতন থাকছে যে, যদি আবার চোট লেগে যায়। এমতাবস্থায় শাহিনকে খেলানো বা ওকে খেলতে দেওয়াটা সব থেকে বড় ভুল হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit