বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

‘বিএনপি নেতাদের ভয় দেখাতেই মামলা সচল’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, সবকিছু হচ্ছে আইনি প্রক্রিয়ায়। দুর্নীতির অভিযোগ উঠা ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় দেখা হয় না বলেও মন্তব্য করেন সংস্থাটির আইনজীবী। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম দুই সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং মির্জা আব্বাস। সম্প্রতি আব্বাসের বিরুদ্ধে হওয়া ১৬ বছর আগের দুর্নীতির এক মামলা সচলের আদেশ এসেছে সর্বোচ্চ আদালত থেকে। এর আগে চালু হয় মোশাররফ হোসেনের দুর্নীতির মামলাটিও।

সাড়ে ৭ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি হয় এক এগারোর সময়। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষপর্যায়ে রয়েছে। আর মোশাররফের মামলাটি হয় অর্থপাচার আইনে ২০১৪ সালে রমনা থানায়। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের। এ মামলাটিতেও চলছে সাক্ষ্যগ্রহণ।

এ ছাড়া একাদশ সংসদ নির্বাচনের আগে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সাড়ে চার বছরে এ বিষয়ে কোনো অগ্রগগতি না হলেও ফাইলটি এখন সচল। দলটির আইনজীবী বলেন, বিএনপি নেতাকর্মীদের ভয় দেখাতেই মামলা সচলের এমন উদ্যোগ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন সময় সংবাদকে বলেন, ‘‘তারা চায় (সরকার) যে বিএনপির কিছু নেতাকে জেলে কারাবন্দি করতে। এটা শুধু বিএনপি নেতাকর্মীদের ভয় দেখানো ছাড়া কিছুই না।

এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। মামলার সঙ্গে আন্দোলন, নির্বাচন মেশানোর সুযোগ নেই বলেও মনে করেন তিনি। দুদক আইনজীবী আরও বলেন, সরকার (ক্ষমতাসীন) বলছেন কেন? এ মামলায় সরকার কোনোদিন ছিল না। বিচারিক আদালতে নেই, হাইকোর্টে নেই এবং আপিল বিভাগেও নেই। দুদক আসামি চিনে, কিন্তু দল চিনে না। তিনি জানান, মামলার বিচার বাধাগ্রস্ত করতে একটার পর এক আবেদন করে সময়ক্ষেপণ করেছেন বিএনপি নেতারা

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit