রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলি, ৪ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বাহিনীর বিপুলসংখ্যক সদস্য পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালানোর জন্য প্রবেশ করে। অভিযানে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ফাতাহর মুখপাত্র বলেছেন, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে। এরপর তারা গুলি চালাতে শুরু করে। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধারা তা প্রতিহতের চেষ্টা করেছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজনের প্রাণহানি ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্য একজন নিরস্ত্র মানুষও ছিলেন। রামাল্লায় ইসরায়েলের বাহিনীর গুলিতে আরেকজনের মৃত্যুর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
সূত্র : আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit