বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

হোয়াটসঅ্যাপ সচল হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ বার্তা আদানপ্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। এটি ব্যবহারে বিশ্বব্যাপী যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ব্যবহারকারীরা, তা সমাধান হয়েছে। মেটার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। হোয়াটসঅ্যাপ সেবার বিভ্রাটের কারণ জানায়নি মেটা। তবে সমস্যা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে।

মঙ্গলবার বেলা দুইটার দিকে বিশ্বব্যাপী প্রায় ২০ লাখের মতো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে বার্তা আদানপ্রদানে সমস্যার মুখে পড়েন। বিভ্রাট শনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেকটরে মাত্র আধা ঘণ্টায় ১২ হাজারের বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বিভ্রাট সম্পর্কে জানায়।

বাংলাদেশে একাধিক ব্যবহারকারী জানিয়েছিলেন, তারা হোয়াটসঅ্যাপে কোনো বার্তা আদানপ্রদান করতে পারছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, মুম্বাই, কলকাতা, দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশটির প্রায় ৪০ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বিভ্রাটে পড়েন।

ব্যবহারকারীদের দেওয়া তথ্য ও বেশ কয়েকটি উৎসের ডাটার ভিত্তিতে ডাউন ডিটেক্টর বিভ্রাট শনাক্ত করে থাকে। সংস্থাটির তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটা নাগাদ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বিভ্রাটের শিকার হন ভারতে ১১ হাজার, যুক্তরাজ্যের ৬৮ হাজার ও সিঙ্গাপুরের ১৯ হাজার মানুষ। ওয়াশিংটন এবং প্যারিসেও বিভ্রাট দেখা দেয়।

মেটার একজন মুখপাত্র তখন বলেছিলেন, কিছু লোক হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন, এ বিষয়ে আমরা অবগত আছি। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে কাজ চলছে।

এর আগে গত বছর অক্টোবরে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বড় ধরনের বিভ্রাট ঘটেছিল। সে সময় বিশ্বের কয়েক মিলিয়ন ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

কিউএনবি/বিপুল/২৫.১০.২০২২/ রাত ৮.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit