বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি তরুণী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্কনিউজঃ ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি তরুণী নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে চেকপোস্টে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ৩ বছর সাজা ভোগ শেষে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা তরুণীরা হলেন, আসহাব আলীর মেয়ে আসমা খাতুন (১৮), ওলিয়ার রহমানের মেয়ে রিপা খানম (২৩), রবিউল ইসলামের মেয়ে শারমিন আক্তার (২২), আবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তার (১৯), আলমগীরের মেয়ে প্রিয়া আক্তার (৩৩) ও টুকু মিয়ার মেয়ে রাশেদা বেগম (৩২)। এদের বাড়ি যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও ঢাকার বিভিন্ন এলাকায়।

ফেরত আসা রাশেদা বেগম বলেন, দালালদের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভালো কাজের আশায় ভারতে যাই। এরপর বাসা বাড়িসহ বিভিন্ন কাজের সময় ভারতীয় পুলিশ আটক করে আদালতে পাঠায়। আদালত তিন বছরের সাজা দেন। সেখান থেকে ভারতের একটি মানবাধিকার সংস্থা ছাড়িয়ে নিয়ে হায়দারাবাদের প্রাজালা শেল্টার হোমে রাখে। পরে দু‘দেশের মধ্যে চিঠি চালাচালির পর আজ দেশে ফিরেছি। ওই শেল্টার হোমে অনেক বাংলাদেশি মেয়েরা আছে দেশে আসার অপেক্ষায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা তরুণী ও নারীদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে তুলে দেয়া হবে।

কিউএনবি/বিপুল/২৫.১০.২০২২/ রাত ৮.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit