বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

প্রথম ভাষণে যা বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৮৭৫ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দায়িত্ব নিয়েই পূর্বসূরি লিজ ট্রাসের ভুল সংশোধনের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ঋষি। এরপর ১০ ডাউনিং স্ট্রিটে পৌঁছে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেন কনজারভেটিভ পার্টির এই নেতা।

পূর্বসূরি লিজ ট্রাসের প্রতি সম্মান জানিয়ে ঋষি সুনাক বলেন, দেশের প্রবৃদ্ধি বাড়াতে চাওয়া ভুল নয়। এটি একটি মহৎ উদ্দেশ্য। সেটি করতে গিয়ে কিছু ভুল করা হয়েছে। কিন্তু এগুলো অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। তবুও সেগুলো ভুলই। এসব সংশোধন করতে আমি বদ্ধপরিকর।

নতুন প্রধানমন্ত্রী বলেন, আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি আপনাদের জন্য দিন-রাত কাজ করব। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনেক কঠিন পরিস্থিতি চলছে। তবে চাপের কাছে কখনোই মাথা নত করব না। আমি দেশকে ভবিষ্যতের পথে নেতৃত্ব দিতে এবং আপনাদের চাহিদাকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে প্রস্তুত।

এ সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিও সম্মান জানান ঋষি সুনাক। বরিসের উদারতার কথা সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।

কিউএনবি/বিপুল/২৫.১০.২০২২/ সন্ধ্যা ৭.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit