ডেস্ক নিউজ : দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ সফর করবেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। কাতারে ফুটবল বিশ্বকাপের পর তিনি এ সফর করবেন। বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল কাহতানি মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান।
কাতারের রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পাঠানো আমন্ত্রণপত্র কাতারের আমির গ্রহণ করেছেন। রাষ্ট্রদূত এসংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। এটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫