শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অ্যাক্টিভ না : হাসান মাহমুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরি তাকে ঝাপটে ধরেছে বারবার। হাসান মাহমুদ ঘুরে দাঁড়িয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, ফিরেও এসেছেন দুর্দান্তভাবে। সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হয়ে গেছে হাসানের। এই পেসার মুগ্ধও করেছেন সবাইকে।  নিয়মিত ভালো গতির সঙ্গে ঠিক রেখেছেন লাইন-লেন্থ। তাসকিন আহমেদের সঙ্গে হাসানের যুগলবন্দিও ছিল চোখে পড়ার মতো। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে দুই উইকেট নেন হাসান মাহমুদ। এই ম্যাচের সেরা আরেক পেসার তাসকিন নিয়েছেন চার উইকেট।

তার সঙ্গে যুগলবন্দি নিয়ে হাসান মাহমুদ বলেছেন, ‘প্রথম ওভার থেকে ম্যাচের প্রবাহটা তাসকিন ভাই ধরছিল। আমিও কিছু অবদান রেখেছি, এজন্য ভালো লাগছে। অবশ্যই আমার প্রথম বিশ্বকাপ, তারপর উইকেট। একটু রোমাঞ্চ তো ছিলই। ’‘আমার খুবই ভালো লাগছে যে তাসকিন ভাইয়ের সঙ্গে বোলিং করে। আশা করি সামনে আমরা এটা ধরে রাখতে পারব। ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে, ইন শা আল্লাহ। ’

বাকি ক্রিকেটারদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব দেখা যায় না হাসানকে। তবুও ওসব জায়গার সমালোচনা দলে খুব একটা প্রভাব ফেলেনি বলেই জানালেন হাসান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা আসলে ভালোটা নেওয়ার চেষ্টা করি। খারাপ জিনিসটা এড়িয়ে যাই। আর সবাই ইতিবাচক বলছে, এখনো পর্যন্ত ভালোভাবে যাচ্ছে। আমি এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না। ’

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit