ডেস্ক নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। ৮৯ রানে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল অজিরা।
ফলে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে জিততে হবে। তবে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে খানিকটা ফুরফুরে মেজাজে আছে দাসুন শানাকার দল। করোনা আক্রান্ত হওয়ার দলের বিশ্বস্ত স্পিনার অ্যাডাম জাম্পাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮