বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত চায় অ্যামনেস্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে (আইসিসি) ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সম্ভাব্য ‘যুদ্ধাপরাধ’ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত আগস্টে গাজায় সুনির্দিষ্ট আক্রমণ (প্রিসিশন) নিয়ে ইসরায়েল দম্ভ করেছে। তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর অন্তত তিনটি সুনির্দিষ্ট হামলার ঘটনা তদন্ত করেছেন। 

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েলের তথাকথিত প্রিসিশন হামলার অন্যতম ভুক্তভোগীদের মধ্যে চার বছর বয়সী শিশু, মায়ের কবরে ভ্রমণরত কিশোর রয়েছে। এছাড়া বাড়িতে মায়ের সাথে চা পানের সময় চারুকলার একজন শিক্ষার্থী নিহত হন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড তাদের প্রতিবেদনের সঙ্গে এক বিবৃতিতে বলেছেন, আগস্টে ইসরায়েলের হামলা তিনদিন স্থায়ী হলেও অধিকৃত জনগণের ওপর নতুন করে ট্রমা এবং ধ্বংসযজ্ঞ উন্মোচণ করেছে। বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা যে তিনটি ভয়াবহ হামলা পরীক্ষা-নিরীক্ষা করেছি সেগুলো অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। অবৈধ আক্রমণের সকল ভুক্তভোগী এবং তাদের পরিবার ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit