মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

ঢাকার সড়কে পানি, পড়ে আছে গাছ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারি বর্ষণে ঢাকার সড়কগুলোতে পানি জমে আছে। সোমবার রাতের ঝড়ে বহু সড়কে গাছ ভেঙে পড়ে আছে। এসব কারণে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। যেসব সড়কে গাড়ি চলছে সেগুলোতেও লেগে আছে তীব্র যানজট। সিত্রাংয়ের ধকল কেটে গেলে সোমবার দিবাগত রাত ১২টার পর বৃষ্টি কমে যায়। তবে আজ সকালে বৃষ্টি হয়নি। রোদ দেখা গেছে আকাশে। 

রাজধানীর বেশ কিছু এলাকায় রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। বিশেষ করে যেসব সড়কে নির্মাণ ও সংস্কার কাজ চলছে সেগুলোতে দুপাশে পানি কাদা জমে একাকার। কোনো কোনো সড়কে কোমরসম পানি দেখা গেছে। পশ্চিম তেজতুরী বাজারে দুপুর পর্যন্ত প্রায় কোমরসমান পানি দেখা গেছে। ধানমন্ডি ২৭, মহাখালী উড়ালসড়কের নিচে, কাকলী সিগন্যাল থেকে বনানী উড়ালসড়ক পর্যন্ত, শান্তিনগর ও  পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাস্তায় পানি দেখা গেছে। 

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে রাজধানীর অন্তত দুই শতাধিক স্থানে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। অধিকাংশ স্থানেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সড়ক থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে নিয়েছে। তবে এখনও যান চলাচল বিঘ্নিত রয়েছে বেশ কিছু সড়কে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর ৪৭ স্থানে গাছ পড়ার খবর পেয়েছে। দুর্ঘটনা ঘটেছে দুটি, আগ্নিকাণ্ডের ঘটনা আছে ১৭টি। আর বর্তমানে ৬টি স্থানে গাছ অপসারণের কাজ চালাচ্ছেন ফায়ারের কর্মীরা।

মৎস্য ভবনের সামনে একটি লেনে যানচলাচলে বিঘ্ন ঘটছে। রাতে একটি বড় গাছ পড়ে সেটি বন্ধ হয়ে যায়। নিউ মার্কেট এলাকায় একটি গাছ এখনো সড়কে পড়ে আছে। সেখানে একটি লেন পুরোপুরি বন্ধ রয়েছে। সড়কে পানি ও গাছ পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প পথে গাড়ি নিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার সকালে চরম দুর্ভোগে পোহাতে হয়েছে অফিসগামী লোকজনকে। সড়কে তীব্র যানজটে এক ঘণ্টার পথ তিন ঘণ্টায় যেতে হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit